ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

এক ম্যাচ জিতেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। গ্রুপের অপর ম্যাচে আজ শ্রীলঙ্কা ও ভুটান ২-২ গোলের নাটকীয় ড্র করাতে শেষ চারে জায়গা নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের। ‘এ’ গ্রুপের আগের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। এদিকে, আজ ড্রয়ে শ্রীলংকার পকেটে এক পয়েন্ট, ভুটানের পকেটেও এক পয়েন্ট। ফলে […] The post ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
৯ নভেম্বর, ২০২৬ ০১:০০  

এক ম্যাচ জিতেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। গ্রুপের অপর ম্যাচে আজ শ্রীলঙ্কা ও ভুটান ২-২ গোলের নাটকীয় ড্র করাতে শেষ চারে জায়গা নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের।

‘এ’ গ্রুপের আগের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। এদিকে, আজ ড্রয়ে শ্রীলংকার পকেটে এক পয়েন্ট, ভুটানের পকেটেও এক পয়েন্ট। ফলে বাংলাদেশ তাদের পরের ম্যাচ শ্রীলংকার বিপক্ষে হারলেও সেমিফাইনাল নিশ্চিত। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে। সে হিসেবে গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত।

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ ড্র হলে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠবে শ্রীলংকানরা। আর বাংলাদেশ জিতলে ভুটানের সামনে ক্ষীণ একটি সুযোগ থাকবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। তাতে গোল ব্যবধানে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবে ভুটান।

আজ জাতীয় স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে শ্রীলঙ্কা। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে শক্তি বাড়ানো দলটি প্রথম আধঘণ্টায় একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণকে ব্যস্ত রাখে। কিন্তু খেলার ধারার বিপরীতে ৩৪ মিনিটে এগিয়ে যায় ভুটান। অধিনায়ক চেনচো গিয়েলতশেনের ব্যক্তিগত নৈপুণ্যে তৈরি আক্রমণ থেকে ফিরতি বলে গোল করেন কিংগা ওয়াংচুক।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই অলিভার কেলার্টের গোলে সমতায় ফেরে শ্রীলঙ্কা। প্রথমার্ধের শেষ দিকে ওয়াসিম রাজ্জাকের হেডে আবার এগিয়ে যায় লঙ্কানরা। বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল শ্রীলংকা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পায় ভুটান। কিন্তু ৬৭ মিনিটে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি দলটি। অধিনায়ক চেনচো গিয়েলতশেনের নেওয়া শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে সেই ব্যর্থতা কাটিয়ে ম্যাচে সমতা ফেরাতে সময় লাগে মাত্র নয় মিনিট। বক্সের বাইরে থেকে আসা শট ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি পেরেরা। ফিরতি বল পেয়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেনচো।

শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করেছে। ৯০ মিনিটে পেনাল্টির দাবি তুলেছিল শ্রীলঙ্কা, তবে তাতে সাড়া দেননি রেফারি। যোগ করা সময়ে ভুটানের গোলরক্ষকের দারুণ একটি সেভ করেন। পরে আর গোল না হলে ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

The post ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.