ঢাবির মেট্রোরেল স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৩

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ সহায়তায় সন্দেহভাজন ৩ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। আটকরা […] The post ঢাবির মেট্রোরেল স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাবির মেট্রোরেল স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৩
৮ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ সহায়তায় সন্দেহভাজন ৩ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

আটকরা হলো- নাটোরের গুরুদাসপুরের রেজাউল করিম (৪২), পুঠিয়ার বানেশ্বর বাজার খুটিপাড়ার সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ (৩৩)।

এবিষয়ে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে শাহবাগ থানায় অধিকতর তদন্ত ও কঠোর জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

The post ঢাবির মেট্রোরেল স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.