চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এস এম আকবর হোছাইন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা এবং ১৯ নভেম্বর […] The post চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
৮ নভেম্বর, ২০২৬ ২০:০০  

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এস এম আকবর হোছাইন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা এবং ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৮ নভেম্বর হীরকজয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

The post চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.