রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন

ঢাকা: রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্কুল বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক দেবাশিস রায় বলেন, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি। এদিকে অগ্নিসংযোগের পর জ্বলন্ত […] The post রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন
৮ নভেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্কুল বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক দেবাশিস রায় বলেন, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।

এদিকে অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

এবিষয়ে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা অবস্থায় ছিল। দুর্বত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।

The post রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.