ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন এলাকায় একসঙ্গে প্রায় ৮ স্থানে সিরিজ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যার পর নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’র কাছে ১টি, এইএমএল এর সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের […] The post ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ
৮ নভেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন এলাকায় একসঙ্গে প্রায় ৮ স্থানে সিরিজ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার পর নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’র কাছে ১টি, এইএমএল এর সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে ২টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি, ইউল্যাব স্কুলের সামনে ১টি এবং শাহবাগে ১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, ঢাবিতে ককটেল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত সন্দেহে টিএসসি সংলগ্ন এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, এ ঘটনায় প্রক্টরিয়াল টিম তৎক্ষণাৎ ২ জনকে আটক করেছে। তাদেরকে প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ শেষে তারপর থানায় সোপর্দ করা হবে।

The post ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.