প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় কোটি টাকার পণ্য জমা দিল হিলি কাস্টমস

হিলি: জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশে দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশন কর্তৃক সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হিলি শুল্ক গুদামে সংরক্ষিত ও বাজেয়াপ্ত করা ১ কোটি ৪৫ লাখ টাকার বিভিন্ন পণ্যসামগ্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে জমা দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থল কাস্টমসের […] The post প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় কোটি টাকার পণ্য জমা দিল হিলি কাস্টমস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় কোটি টাকার পণ্য জমা দিল হিলি কাস্টমস
৪ নভেম্বর, ২০২৬ ২২:০০  

হিলি: জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশে দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশন কর্তৃক সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হিলি শুল্ক গুদামে সংরক্ষিত ও বাজেয়াপ্ত করা ১ কোটি ৪৫ লাখ টাকার বিভিন্ন পণ্যসামগ্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে জমা দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থল কাস্টমসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ মোতাবেক, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের নির্দেশনায় এবং যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমানের তত্ত্বাবধানে গত সোমবার (২ নভেম্বর) তিনটি ট্রাকের মাধ্যমে হিলি কাস্টমস গুদাম থেকে এসব পণ্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (৩ নভেম্বর) উক্ত পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে প্রেরিত সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি ১৪ হাজার ২৬৩টি (পঞ্চগড় কাস্টমস গুদামের সংরক্ষিত ১৪২টি শাড়িসহ), কম্বল ৬ হাজার ৬৭টি, চাদর ২ হাজার ৯২৯টি, থ্রি-পিস ৩ হাজার ১৮৯টি এবং​ টু-পিস ২২টি। প্রেরিত পণ্যগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হিলি স্থল কাস্টমস সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে পণ্য গ্রহণের সময় পণ্যের গুণগত মান কম হওয়ায় মোট ১ হাজার ৪১টি পণ্য ফেরত দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৬৪১টি শাড়ি, নয়টি কম্বল, ১২৯টি চাদর এবং ২২৫টি থ্রি-পিস। পরবর্তীতে এসব পণ্য যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে পণ্য জমা দেওয়ার এই কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় কমিটির সকল সদস্য এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

The post প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় কোটি টাকার পণ্য জমা দিল হিলি কাস্টমস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.