সৌদি রুটে ১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত; ৭ নভেম্বর থেকে দাম্মামে ফ্লাইট চালু

ঢাকা: সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে এসব ফ্লাইটের ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটের মধ্যে […] The post সৌদি রুটে ১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত; ৭ নভেম্বর থেকে দাম্মামে ফ্লাইট চালু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সৌদি রুটে ১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত; ৭ নভেম্বর থেকে দাম্মামে ফ্লাইট চালু
৪ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে এসব ফ্লাইটের ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৯৭টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৯টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ট্রানজিট ফ্লাইটেও।

এর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে। এই দুই রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। ৭ নভেম্বর থেকে ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান। অন্যদিকে পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

The post সৌদি রুটে ১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত; ৭ নভেম্বর থেকে দাম্মামে ফ্লাইট চালু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.