ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা

কুমিল্লার ময়নামতি ওয়ার সেমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা। বুধবার (৪ নভেম্বর) মার্কিন দূতাবাস জানায়, দূতাবাসের দ্বিপক্ষীয় বিষয়ক কর্মকর্তা ও ইউএস মিলিটারি গ্রুপের উপপ্রধান মাইলস ডজ ময়নামতি ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ব্যক্তিদের সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের অবদান স্মরণ […] The post ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা
৪ নভেম্বর, ২০২৬ ২২:০০  

কুমিল্লার ময়নামতি ওয়ার সেমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা।

বুধবার (৪ নভেম্বর) মার্কিন দূতাবাস জানায়, দূতাবাসের দ্বিপক্ষীয় বিষয়ক কর্মকর্তা ও ইউএস মিলিটারি গ্রুপের উপপ্রধান মাইলস ডজ ময়নামতি ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ব্যক্তিদের সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
তাঁদের অবদান স্মরণ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তাদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়।

The post ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.