দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩) ও […] The post দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
২ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইয়ানুর ও তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে করে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে জীবন ও সজ্জাদ দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। পথে ধরধরা পুল এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুরে রেফার্ড করেন। রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় চার জন আহত হয়। তাদের রংপুরে রেফার্ড করা হয়েছিল। রংপুরে যাওয়ার পথে ইয়ানুর নামে একজনের মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

The post দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.