লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে `স্টুডেন্ট ব্যাংকিং’ কনফারেন্স

লক্ষ্মীপুর: ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর লেনদেনে আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং সিটি ব্যাংকের আয়োজনে সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রোজ […] The post লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে `স্টুডেন্ট ব্যাংকিং’ কনফারেন্স first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে `স্টুডেন্ট ব্যাংকিং’ কনফারেন্স
৩১ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

লক্ষ্মীপুর: ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর লেনদেনে আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং সিটি ব্যাংকের আয়োজনে সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

সিটি ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান মো. রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক শেখ অহনা হাকিম, সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখার এজিএম মোহাম্মদ ইউছুফ এবং জনতা ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ওয়াজি উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মুতমাইন্না তাহমিদা বলেন, ‘যেসব শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা অভিভাবকদের মাধ্যমে ব্যাংকে যোগাযোগ করে সহজেই অ্যাকাউন্ট খুলে নিতে পারে। আর যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা অন্য বন্ধুদেরও এতে উৎসাহিত করবে।’

ব্যাংক যেন শিক্ষার্থীদের কাছে কোনো ভীতি বা আতঙ্কের জায়গা না হয়, বরং তারা যেন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ব্যাংকিং সেবা নিতে পারে—সেটি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

The post লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে `স্টুডেন্ট ব্যাংকিং’ কনফারেন্স first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.