কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ ১৩১৩
কুমিল্লা: সারাদেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষারও ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। এবার পরীক্ষায় পাশের হার ৪৮.০৪ শতাংশ। পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, এবার এইচএসসি […] The post কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ ১৩১৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুমিল্লা: সারাদেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষারও ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। এবার পরীক্ষায় পাশের হার ৪৮.০৪ শতাংশ।
পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যান মোতাবেক এবারও এইচএসসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল ভালো হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৬ হাজার ৭২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী।
শিক্ষাবোর্ডের ফলাফল মোতাবেক এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাশ করেছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোনো পরীক্ষার্থী পাশ করেনি ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে। কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় বিগত বছরের চেয়ে পাশের হার কিছুটা কমেছে। বিগত ২০২৫ সালে পাশের হার ছিল ৪৮.৮৬%। এবার পাশের হার ৪৮.০৪%।
The post কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ ১৩১৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





