সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদককারবারির যাবজ্জীবন
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে রফিকুল ইসলাম নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় […] The post সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদককারবারির যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে রফিকুল ইসলাম নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট সলঙ্গা থানার রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১২। এ সময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিথি পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দু’টি মোবাইলফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
পরে র্যাব-১২-এর ডিএডি মো. আমজাদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
The post সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদককারবারির যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





