পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের কারিগরি সহায়তা চায় নেপাল

ঢাকা: বাংলাদেশে সফলভাবে পরিচালিত আইটি-ভিত্তিক ডাক ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের দেশেও পোস্টাল ভোটিং ব্যবস্থা প্রবর্তন করতে চায় নেপাল নির্বাচন কমিশন। জাতীয় অর্থনীতি ও মোট দেশজ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে তারা বাংলাদেশের কারিগরি প্রযুক্তি ও অভিজ্ঞতার সহযোগিতা কামনা করেছে। নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা মনে করেন, প্রবাসীদের ভোটাধিকার […] The post পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের কারিগরি সহায়তা চায় নেপাল first ap

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের কারিগরি সহায়তা চায় নেপাল
৭ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: বাংলাদেশে সফলভাবে পরিচালিত আইটি-ভিত্তিক ডাক ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের দেশেও পোস্টাল ভোটিং ব্যবস্থা প্রবর্তন করতে চায় নেপাল নির্বাচন কমিশন। জাতীয় অর্থনীতি ও মোট দেশজ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে তারা বাংলাদেশের কারিগরি প্রযুক্তি ও অভিজ্ঞতার সহযোগিতা কামনা করেছে। নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা মনে করেন, প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার প্রক্রিয়াটি যথেষ্ট চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ এতে অভাবনীয় সফলতা দেখিয়েছে। তাই বাংলাদেশ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কারিগরি সাহায্য পেলে নেপালের জন্য প্রবাসীদের ভোটিং ব্যবস্থা বাস্তবায়ন করা অনেক সহজ হবে।

বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে নেপালি প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে শেরেবাংলা নগরের নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের সামনে আলোচনার সার্বিক বিষয় তুলে ধরেন নেপালের নির্বাচন কমিশনার ড. রাজিব সুব্বা। তিনি বলেন, ‘আমরা পোস্টাল ভোটিং শুরু করতে চাই আমাদের দেশে। প্রবাসী যারা জাতীয় জিডিপিতে অবদান রাখে তাদের অন্তর্ভুক্ত করতে চাই নির্বাচনে। বাংলাদেশের জন্যও কাজটা কঠিন ছিল। তবে তারা সফলভাবে কাজটা করেছে। আমরাও বিবেচনা করছি কোন পদ্ধতিতে আগানো যায়। তবে বাংলাদেশের থেকে কারিগরি সহায়তা পেলে আমরা সম্মানিত বোধ করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ভোটার সচেতনতা। ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার আছে নেপালে।’

উল্লেখ্য, বৈঠকে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণাপ্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে ও ইউএনডিপি’র প্রতিনিধি প্রভাত কুমারসহ আরও অনেকে।

The post পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের কারিগরি সহায়তা চায় নেপাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.