অপারেশনাল প্রফিটের মাইলফলক স্পর্শ করল প্রিয়শপ

অপারেশনাল প্রফিটের মাইলফলক স্পর্শ করল প্রিয়শপ
১ জুলাই, ২০২৫ ১২:৩৮  
১ জুলাই, ২০২৫ ১৪:৩৮  
 অপারেশনাল প্রফিটেবিলিটি অর্জন করেছে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য এমবেডেড ফাইন্যান্স প্ল্যাটফর্ম প্রিয়শপ। রিটেইল সাপ্লাই চেইন রূপান্তর ও এমএসএমই-দের ক্ষমতায়নের গত মে মাসে এই মাইলফলক স্পর্ষ করে দেশীয় ই-কমার্স খাতের বি-টু-বি রিটেইল মার্কেটপ্লেসটি। 
১ জুলাই (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে প্রিয়শপের এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশিকুল আলম খাঁন বলেছেন. "আমাদের জন্য এটি শুধুমাত্র ফিনান্সিয়াল মাইলফলক নয়। এটি আমাদের দলগত শৃঙ্খলা, দৃঢ়তা এবং এমার্জিং মার্কেটে একটি ইনক্লুসিভ ও এস্কেলেবল রিটেইল সমাধানের ব্যাপক চাহিদার প্রমাণ। আমাদের জন্য এটা শুধু একটা ব্যবসায় না, বরং আমরা মুদি দোকানিদের জীবনে একটা পরিবর্তন আনছি এক্সেসিবিলিটি, এমপাওয়ারমেন্ট আর প্রযুক্তির মাধ্যমে। অতঃপর, আমরা এখন সেটাকে লাভজনক অবস্থাতে নিয়ে আসতে পেরেছি।"
 তিনি আরো জানিয়েছেন, বর্তমানে প্রতিষ্ঠানটি ৯৬টি থানা এবং ১,১৭৬টি ডেলিভারি রুট জুড়ে ১,২৭,৮৩২+ সক্রিয় খুচরা বিক্রেতাকে সেবা দিচ্ছে। যার ফলে প্রতি তিন মাসে ৩০% হারে খুচরা বিক্রেতাদের ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে।  কাজ করছে ২৭৬টিরও বেশি ব্র্যান্ড পার্টনারের সঙ্গে, যার মধ্যে ১৮৯টির মত ব্র্যান্ডের সাথে এক্সক্লুসিভলি যুক্ত আছে। এমবেডেড ক্রেডিট, ডিজিটাল টুলস এবং এন্ড-টু-এন্ড স্মার্ট ডিস্ট্রিবিউশন পদ্ধতির মাধ্যমে প্রিয়শপ রিটেইল ব্যবসায়ের ভবিষৎকে গড়ে তুলছে।