এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাতকে সংবর্ধনা, লাখ টাকা পুরস্কার

এশিয়ান গেমসে অন্যান্য ইভেন্টে হতাশার মধ্যে ইতিহাস গড়েছেন জিন্নাত আক্তার। একক ইভেন্টে চার দশকের পদকখরা ঘুচিয়ে বাংলাদেশের হয়ে পদক জিতেছেন জিন্নাত। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জেতা এই ক্রীড়াবিদকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে জিন্নাতের হাতে তুলে দেওয়া হয়েছে এক লাখ টাকা। […] The post এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাতকে সংবর্ধনা, লাখ টাকা পুরস্কার first appeared on Sarabangla | Breaking News | Sports | Ent

এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাতকে সংবর্ধনা, লাখ টাকা পুরস্কার
৪ অক্টোবর, ২০২৬ ২৩:০০  

এশিয়ান গেমসে অন্যান্য ইভেন্টে হতাশার মধ্যে ইতিহাস গড়েছেন জিন্নাত আক্তার। একক ইভেন্টে চার দশকের পদকখরা ঘুচিয়ে বাংলাদেশের হয়ে পদক জিতেছেন জিন্নাত। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জেতা এই ক্রীড়াবিদকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে জিন্নাতের হাতে তুলে দেওয়া হয়েছে এক লাখ টাকা।

রোববার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তাঁর হাত থেকেই সম্মাননা ও পুরস্কারের অর্থ গ্রহণ করেন জিন্নাত।

জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের দেখা পান জিন্নাত। কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ডিসকোয়ালিফাই হলে লড়াই ছাড়াই সেমিফাইনালে ওঠেন বাংলাদেশের এই ক্রীড়াবিদ। সেমিফাইনালে অবশ্য চীনের ইউ ডির কাছে ৪-০ ব্যবধানে হেরে স্বর্ণের লড়াই থেকে ছিটকে যান জিন্নাত।

তবে তাতে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে ঠিকই। এ নিয়ে চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে এশিয়ান গেমসের পদক এনে দিলেন তিনি।

১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। এরপর ব্যক্তিগত ইভেন্টে এশিয়ান গেমসের পদক আর আসেনি বাংলাদেশের ঘরে। দীর্ঘ ৪০ বছর পর সেই খরা কাটালেন জিন্নাত।

জাতীয় পর্যায়েও জিন্নাতের পারফরম্যান্স বেশ ধারাবাহিক। ২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সাতটি স্বর্ণ জিতেছেন তিনি। এবার এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে আন্তর্জাতিক মঞ্চেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই উশু খেলোয়াড়।

The post এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাতকে সংবর্ধনা, লাখ টাকা পুরস্কার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.