বেনাপোলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বেনাপোল: যশোরের বেনাপোলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং গর্বিত মায়েদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে […] The post বেনাপোলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বেনাপোলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
৪ অক্টোবর, ২০২৬ ০০:০০  

বেনাপোল: যশোরের বেনাপোলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং গর্বিত মায়েদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

বক্তব্যে তিনি বলেন, ‘ইমদাদুল হক এই সীমান্তের অবহেলিত জনপদের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও আজ শিক্ষার ক্ষেত্রে যেভাবে আরও উৎসাহ প্রদানের জন্য উদ্যোগ নিয়েছেন এবং গর্বিত মায়েদের সম্মান জানালেন, তার দৃষ্টান্ত অনন্য হয়ে থাকবে। এই বেনাপোলে অনেক বিত্তশালী লোক আছেন, কিন্তু আজ পর্যন্ত কাউকে এভাবে এগিয়ে আসতে দেখা যায়নি। আমরা ইমদাদের মতো নেতৃত্ব দেখতে চাই এই পৌরসভায়।’

তিনি আরও বলেন, ‘সকল ভাবনা-চিন্তার ঊর্ধ্বে গিয়ে ইমদাদ শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার যে পথ বেছে নিয়েছেন, তা অনেকের টনক নড়িয়ে দিয়েছে। সরকার বা দলীয়ভাবে যেভাবে শিক্ষার পেছনে বরাদ্দ রাখা হয়, ঠিক সেভাবে তৃণমূলের নেতারা শিক্ষার উন্নয়নে এগিয়ে আসাকে তিনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, মেহেরুল্লাহ মেম্বার, সাহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ অনেকেই।

The post বেনাপোলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.