মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে অবৈধ ড্রেজার, লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন ও ভরাটের দায়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাইস্কুলসংলগ্ন কালীগঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী […] The post মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে অবৈধ ড্রেজার, লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sport

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে অবৈধ ড্রেজার, লাখ টাকা জরিমানা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন ও ভরাটের দায়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাইস্কুলসংলগ্ন কালীগঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি ধরা পড়ে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজারের মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সব সংযোগ বিচ্ছিন্ন করে মাটি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, ‘জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

The post মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে অবৈধ ড্রেজার, লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.