মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ, আটক ৩

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই থেকে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর […] The post মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ, আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ, আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই থেকে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের ভাটিয়ারি স্টেশনের সদস্যরা এই অভিযান চালান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি ট্রাক থেকে ইউরিয়া সারগুলো একটি ফিশিং বোটে করে মিয়ানমারে পাচারের জন্য স্থানান্তর করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৯৬০ বস্তা সার, চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করেন। জব্দ করা সারের পরিমাণ ৪৮ হাজার কেজি।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এবং জব্দ করা সার, ট্রাক ও ফিশিং বোটের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

The post মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ, আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.