চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকেরপনি-সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমাই খালের পানিতে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে […] The post চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকেরপনি-সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমাই খালের পানিতে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’
The post চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





