রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী আটক
রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। হামলায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিহতের নিজ বাড়ির সামনে এ […] The post রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। হামলায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের অভিযোগ, নজরুল ইসলামের ছোটো মেয়ের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার সকালে ওই পরিবারের সদস্যরা নজরুল ইসলাম খানের বাড়ির সামনে গিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
নিহতের বড়ো মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করেন, হামলাকারীরা ইট ও লাঠি দিয়ে তার বাবা, মা ও বোনকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার বাবা নজরুল ইসলাম খান মারা যান। এ ঘটনায় তার মা জহুরা বেগম ও বোন রুনা গুরুতর আহত হয়েছেন।
পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, ‘পিটিয়ে হত্যার ঘটনায় গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
The post রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





