‘বেহেশতের লোভ নয়, উন্নয়নের বাস্তব চিত্র নিয়েই ভোট চাইবে বিএনপি’
চট্টগ্রাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বেহেশতের লোভ দেখিয়ে নয়, বিদ্যুৎ-গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা ও খেলাধুলাসহ উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরেই জনগণের কাছে আবার ভোট চাইবে বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বন্যায় দুর্গত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক […] The post ‘বেহেশতের লোভ নয়, উন্নয়নের বাস্তব চিত্র নিয়েই ভোট চাইবে বিএনপি’ first ap

চট্টগ্রাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বেহেশতের লোভ দেখিয়ে নয়, বিদ্যুৎ-গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা ও খেলাধুলাসহ উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরেই জনগণের কাছে আবার ভোট চাইবে বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বন্যায় দুর্গত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলকে উদ্দেশ্যে করে প্রতিমন্ত্রী বলেন বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না। বিএনপিই একমাত্র দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র তারেক জিয়া। তিন প্রধানই জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা সেই দলের কর্মী হিসেবে নিজেদের গর্ববোধ করি।
বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার টেন্ডার হয়ে গেছে। কয়েকশ কোটি টাকা ব্যয়ে সড়কটির কাজ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। বাঁশখালীর আরও যেসব রাস্তা সংস্কার বা নির্মাণ প্রয়োজন, সেগুলোর তালিকা দিলে তা মন্ত্রণালয়ের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর দলটি ক্ষমতায় এসেছে। সরকারের মেয়াদ এখনো অনেক বাকি। দলের দুর্দিনের নেতাকর্মীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। আইন ও নিয়মের মধ্যে থেকে চাকরি, বৈধ ডিলারশিপ ও কাজের সুযোগ দেওয়া হবে।
মীর শাহে আলম আক্ষেপ করে বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীতে একটি দলের অভিনয় দেখতে দেখতে আমরা অস্থির। উনাদের নেতা বন্যার সময় বাঁশখালীতে এসে পাঞ্জাবি ও গেঞ্জি খুলে হাঁটুপানিতে নেমেছিলেন, কিন্তু কিছুই দিতে পারেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্নভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছেন।
সভাপতির বক্তব্য চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবের রহমান শামীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে চট্টগ্রাম জেলা পরিষদ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বন্যার সময় জেলা পরিষদের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আমি প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দিয়েছিলাম, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে জেলা পরিষদ পাশে থাকবে। আজকের এই কার্যক্রম তারই ধারাবাহিকতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন,পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বিভাগীয় কমিশনার কার্যালয় পরিচালক মনোয়ারা বেগম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, জেলা প্রশাসক, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন সহ বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
The post ‘বেহেশতের লোভ নয়, উন্নয়নের বাস্তব চিত্র নিয়েই ভোট চাইবে বিএনপি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





