প্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের ২ পক্ষের হট্টগোল-হাতাহাতি
কুষ্টিয়া: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা […] The post প্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের ২ পক্ষের হট্টগোল-হাতাহাতি first appeared on Sarabangla | Br

কুষ্টিয়া: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হট্টগোল ও হাতাহাতিতে রূপ নেয়। পরে কয়েকজন চেয়ার তুলে একে অপরের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য মতবিনিময় সভা বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সভার কার্যক্রম আবার শুরু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ‘ছাত্রদলের কোনো দুই গ্রুপ নেই। কথাকাটাকাটির জেরেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে কাজ কাজ করা হচ্ছে।’
The post প্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের ২ পক্ষের হট্টগোল-হাতাহাতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





