নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, ৩ নম্বর সতর্কসংকেত

পটুয়াখলী: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুইদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বড়েছে। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ […] The post নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, ৩ নম্বর সতর্কসংকেত first appeared on

নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, ৩ নম্বর সতর্কসংকেত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০০  

পটুয়াখলী: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুইদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বড়েছে। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত নয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

The post নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, ৩ নম্বর সতর্কসংকেত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.