ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষ্যে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা এ […] The post ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ first appeared on Sar

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০০  

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষ্যে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।

জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা এ নৈশভোজে অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রতিবছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে বিশ্বনেতাদের সম্মানে এ ধরনের নৈশভোজের আয়োজন করা হয়। এতে জাতিসংঘের সাধারণ বিতর্কে অংশ নিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়। ফলে একই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

এর আগে, সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ বিতর্কে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এবারের অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনেও ছিল ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি। জাতিসংঘের প্লেনারি অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, হাইতির প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, শান্তিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

The post ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.