‘আগামী বছর জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা ইসির’

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা এবং রমজান মাসের বিষয়গুলো মাথায় রেখেই মূলত এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে […] The post ‘আগামী বছর জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা ইসির’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Enterta

‘আগামী বছর জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা ইসির’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০০  

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা এবং রমজান মাসের বিষয়গুলো মাথায় রেখেই মূলত এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সচিবালয়ে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়, বাজেট এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন বা ইসি এই মাসের শেষ দিকে অথবা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে আবারও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচনের চূড়ান্ত তারিখ ও সময়সূচি নির্ধারণ করবে।

পাঁচটি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এসব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রাথমিকভাব প্রায় ৬ হাজার কোটি টাকার একটি সম্ভাব্য বাজেট বা হিসাব দিয়েছে। এর মধ্যে কেবল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকি অর্থ পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যয় হবে। নির্বাচন পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ প্রস্তুত রাখা হয়েছে বলে প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন।

The post ‘আগামী বছর জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা ইসির’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.