রামপালে চাঞ্চল্যকর আহাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-৬। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে খুলনা জেলার ফুলতলার লারিপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবির সদর কোম্পানির আভিযানিক দলটি। গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাটের রামপাল থানার কিসমত চণ্ডীতলা গ্রামের জাফর শেখের দুই ছেলে […] The post রামপালে চাঞ্চল্যকর আহাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার first appeared on Sarabangla

রামপালে চাঞ্চল্যকর আহাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

বাগেরহাট: বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-৬।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে খুলনা জেলার ফুলতলার লারিপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবির সদর কোম্পানির আভিযানিক দলটি।

গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাটের রামপাল থানার কিসমত চণ্ডীতলা গ্রামের জাফর শেখের দুই ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)। তারা মামলার যথাক্রমে ১ ও ২ নম্বর এজাহারনামীয় আসামি।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি সূত্র জানায়, মৎস্যঘের ও বসতবাড়ির জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২০ সেপ্টেম্বর চণ্ডীতলা গ্রামে আসামিরা বাদীর বসতবাড়ির সামনে এসে গালিগালাজ করে। বাদীর ছোটো ভাই শেখ আহাদ আহমেদ ইতু ঘর থেকে বের হলে আসামিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই এসআরবি-৬ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

The post রামপালে চাঞ্চল্যকর আহাদ হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.