বৈশ্বিক বাজারে দেশীয় ব্র্যান্ডের অবস্থান সুদৃঢ় করতে রাষ্ট্রদূত শফিকুর রহমানের আহ্বান
কাঠমান্ডুতে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ ; নেপালে কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা
- নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডের প্রসারে জোর দিয়েছেন
- কাঠমান্ডুর দ্য সোয়ালটি হোটেলে অনুষ্ঠিত ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’য় অংশ নেন বাংলাদেশ ও নেপালের ব্যবসায়ী নেতৃবৃন্দ
- গবেষণা, উদ্ভাবন ও থাপা বিজনেস গ্রুপের অংশীদারিত্বের মাধ্যমে নেপালের বাজারে শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড হি
বিশ্ববাজারে ওয়ালটনের মতো শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্র্যান্ডগুলোর উপস্থিতি আরও সুদৃঢ় করতে সমন্বিত উদ্যোগ ও কার্যকর অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। ২১ সেপেপ্টেম্ব, সোমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জনায়, নেপালের কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল 'দ্য সোয়ালটি'-তে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বলেন, "বাংলাদেশের হাই-টেক শিল্প বিকাশে ওয়ালটন অসাধারণ অবদান রাখছে। দেশে আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে আমদানি নির্ভরতা কমিয়েছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বৈশ্বিক বাজারে বহুজাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ওয়ালটনের শক্ত অবস্থান তৈরি করা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।" তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় ব্র্যান্ডগুলোর বাজার সম্প্রসারণে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কূটনীতিকরা অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করে যাবেন।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা অংশীদার এস এম মাহবুবুল আলম বলেন, "নেপাল ওয়ালটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। বাংলাদেশের মতোই নেপালের সাধারণ ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের পণ্য পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ালটন এখন আর কেবল বাংলাদেশের ব্র্যান্ড নয়, নিজস্ব গবেষণা, উদ্ভাবন ও সর্বাধুনিক কারখানার ওপর ভর করে আমরা এটিকে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে এগিয়ে যাচ্ছি।"
নেপালের খ্যাতনামা থাপা বিজনেস গ্রুপের পরিচালক প্রণিমেষ থাপা বলেন, "গত আট বছরেরও বেশি সময় ধরে নেপালে ওয়ালটনের ব্যবসায়িক যাত্রার অংশীদার হতে পেরে আমরা গর্বিত। স্থানীয় বাজারে উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে ওয়ালটনকে নেপালের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার কর্মকর্তাদের আধুনিক বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান। এছাড়া বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির, থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রণিল থাপা এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নেপাল সফরের তথ্যচিত্র প্রদর্শন, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়।
//ডিবিটেক/ ডিব্লিউপিিএসএম/ এসএমই/এমআইএসটি//





