কমলাপুরে রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন
ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বগিটি প্রায় সম্পূর্ণ যায়। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন […] The post কমলাপুরে রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বগিটি প্রায় সম্পূর্ণ যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।
এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্মে থাকা অন্যান্য বগির পাশে আগুনে পুড়তে থাকা বগিটি দাউদাউ করে জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়ে।
The post কমলাপুরে রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





