ছিনতাই চেষ্টাকালে যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছিনতাই চেষ্টকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় যাত্রাবাড়ীর করাতিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলো- হৃদয় (২৪) ও মনা (২৬)। এর মধ্যে হৃদয়ের বাবার নাম মাসুম। তাদের পরিবার সেলিম মিয়ার বাড়িতে […] The post ছিনতাই চেষ্টাকালে যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Spo

ছিনতাই চেষ্টাকালে যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ২
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০  

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছিনতাই চেষ্টকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় যাত্রাবাড়ীর করাতিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলো- হৃদয় (২৪) ও মনা (২৬)। এর মধ্যে হৃদয়ের বাবার নাম মাসুম। তাদের পরিবার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকে। আর মনার বাবার নাম আ.খালেক। তারা সায়দাবাদের স্বামীবাগ এলাকায় ভাড়া থাকে।

পুলিশ জানায়, এদিন রাত সোয়া ৯টার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল ওয়ারী ও মতিঝিল বিভাগে বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় করাতিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে ছিনতাই চেষ্টার সময় দু’জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আসামিদের কাছ থেকে একটি বিদেশি সুইচ গিয়ার চাকু ও একটি কাঁচি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

The post ছিনতাই চেষ্টাকালে যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.