ঢাকার কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা: কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে কেরানীগঞ্জের আরশিনগরে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। ফরহাদ ভোলা দুলারহাট থানা এলাকায় মো. বাবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। ফরহাদের চাচাতো ভাই […] The post ঢাকার কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকার কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে কেরানীগঞ্জের আরশিনগরে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ ভোলা দুলারহাট থানা এলাকায় মো. বাবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

ফরহাদের চাচাতো ভাই আক্তার হোসেন জানান, তারা এক সঙ্গেই চলাফেরা করেন। ফরহাদের বাসা আরশিনগর মেম্বারগলিতে। দুপুরে ফরহাদসহ ৩ জন একটি সেলুনে গিয়েছিল। সেখানে চুল কাটাচ্ছিলেন। আর তারা দুজন অন্য একটি কাজে চলে গিয়েছিলেন। এর কিছুক্ষণ পর তিনি (আক্তার) সেলুনের সামনে গিয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ফরহাদকে। দ্রুত তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, স্থানীয় সাব্বির, সোহেল, আরমান, কাল্লু, রানা, রমিজসহ আরও কয়েকজন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়। তাদের সঙ্গে ফরহাদের পূর্বশত্রুতা ছিল। বিভিন্ন সময় ফরহাদের কাছে তারা চাঁদা দাবি করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

The post ঢাকার কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.