ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
ঢাকা: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫৯৩ জন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১৫৯৩ […] The post ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫৯৩ জন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১৫৯৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে নয় জন।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৫৫ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৫৮ জন রোগী। এ বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯৪১ জন।
The post ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





