গোয়েন্দা তথ্য ছিল, তবে ‘পুলিশ আন্দাজ করতে পারেনি’: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: সারাবাংলা/ইউজে/এসআর বলেছেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা […] The post গোয়েন্দা তথ্য ছিল, তবে ‘পুলিশ আন্দাজ করতে পারেনি’: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Spo

গোয়েন্দা তথ্য ছিল, তবে ‘পুলিশ আন্দাজ করতে পারেনি’: স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: সারাবাংলা/ইউজে/এসআর বলেছেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন অপতৎপরতা চালায় এবং এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনা ঘটছে। তাদের কিছু অপতৎপরতা মাঝেমধ্যে দৃশ্যমান হয়। ফজরের নামাজের পর তারা দুই-একটি মিছিল করে ভিডিও-টিডিও করে। অল্পসংখ্যক লোক নিয়ে এসব মিছিলের বিষয়টি আমরা দেখেছি।

গুলশানে মিছিলের বিষয়ে তিনি বলেন, দিনের বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে, ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।

তিনি আরও বলেন, ঘটনাটিকে পুলিশের ব্যর্থতা বলার কোনো সুযোগ নাই। আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করেছি। সেটা আপনারা জানেন।

The post গোয়েন্দা তথ্য ছিল, তবে ‘পুলিশ আন্দাজ করতে পারেনি’: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.