সাশ্রয়ী মূল্যে উচ্চ রিফ্রেশ রেট
লেনোভোর নতুন দুই আইপিএস মনিটর উন্মোচন
- ১০০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ২১.৫ এবং ২৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে
- ভেসা ওয়াল মাউন্টসহ রয়েছে এইচডিএমআই এবং ভিজিএ সংযোগ সুবিধা
- অফিশিয়াল ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
১০০ হার্জ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি আইপিএস ডিসপ্লে প্রযুক্তির নতুন দুটি মনিটর দেশের বাজারে উন্মোচন করেছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
১৩ সেপ্টেম্বর, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চ্যানেল পার্টনার, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমবি) এবং কর্পোরেট ক্লায়েন্টদের চাহিদা মেটাতে লেনোভো এল২২-৪২ (২১.৫ ইঞ্চি) এবং লেনোভো এল২৭-৪ই (২৭ ইঞ্চি) মডেলের মনিটর দুটি অত্যন্ত আকর্ষণীয় মূল্যে সরবরাহ করা হচ্ছে।
প্রকৌশল মান ও স্পেসিফিকেশনের দিক থেকে ২১.৫ ইঞ্চির লেনোভো এল২২-৪২ (এমটিএম: ৬৮এফএকেএসি৬এমওয়াই) মডেলে রয়েছে ফুল এইচডি (১৯২০x১০৮০) রেজ্যুলেশনের আইপিএস প্যানেল। এতে ৩-সাইড আল্ট্রা-থিন বেজেল ডিজাইনের পাশাপাশি ক্লাউড গ্রে ফিনিশিং দেওয়া হয়েছে। ডিসপ্লেটিতে ১০০ হার্জ রিফ্রেশ রেট, ২৫০ নিটস ব্রাইটনেস এবং ১৩০০:১ কন্ট্রাস্ট রেশিও রয়েছে। হোম অফিস, শিক্ষার্থী, ছোট ব্যবসা ও ব্যাংকিং খাতের দৈনন্দিন দাফতরিক কাজের জন্য উপযোগী এ মডেলটির সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করা হয়েছে ১০,৭৫০ টাকা।
অন্যদিকে, পেশাদার কাজের জন্য আনা হয়েছে ২৭ ইঞ্চির বড় ডিসপ্লের লেনোভো এল২৭-৪ই (এমটিএম: ৬৮সিডিকেএসি১এমওয়াই)। রাভেন ব্ল্যাক ফিনিশিংয়ের এই মনিটরে রয়েছে ফুল এইচডি (১৯২০x১০৮০) আইপিএস ডিসপ্লে, ১০০ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ নিটস ব্রাইটনেস এবং ১৫০০:১ কন্ট্রাস্ট রেশিও। কর্পোরেট এক্সিকিউটিভ, ফ্রিল্যান্সার ও মাল্টি-টাস্কিং পেশাজীবীদের অফিস সেটআপ এবং করপোরেট বাল্ক প্রকিউরমেন্টের উপযোগী এই মনিটরের দাম রাখা হয়েছে ১৪,৪০০ টাকা। দুটি মনিটরেই ভিডিও ইনপুট ইন্টারফেস হিসেবে এইচডিএমআই ১.৪ এবং ভিজিএ পোর্ট রয়েছে। এছাড়া সহজে দেয়ালে ব্যবহারের জন্য রয়েছে ভেসা ওয়াল মাউন্ট প্রযুক্তি।
প্রতিষ্ঠানটি জানায়, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মূল শক্তি শুধু দেশের চূড়ান্ত ব্যবহারকারীদের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়া নয়, বরং ডিজিটাল নেটওয়ার্কের সম্মানিত ডিলার ও রিসেলারদের ব্যবসাকে আরও সহজ ও লাভজনক করা। লেনোভোর অনুমোদিত সার্ভিস প্রোভাইডার হিসেবে সরাসরি ৩ বছরের ওয়ারেন্টি সাপোর্টের মাধ্যমে তারা রিসেলার, এসএমবি গ্রাহক এবং কর্পোরেট ক্লায়েন্টদের নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। দেশজুড়ে ছড়িয়ে থাকা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির শাখা দফতর, অনুমোদিত ডিলার পয়েন্ট এবং অনলাইন পোর্টাল থেকে অফিশিয়াল ওয়ারেন্টিসহ মনিটর দুটি সংগ্রহ করা যাবে।
//ডিবিটেক/জিবিএপিআর/এসই/এফওইবি//





