দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার

হিলি: দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার রাত পৌনে ১২টায় পার্বতীপুর থানাধীন রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের […] The post দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার first appeared on Sarabangla | Bre

দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

হিলি: দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার রাত পৌনে ১২টায় পার্বতীপুর থানাধীন রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে একটি ব্যাগ থেকে ৫০ রাউন্ড এবং অপর ব্যাগ থেকে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড ‘.২২’ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩-এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

The post দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.