ঘরে বসেই রিটার্ন টিকেট, অফার ও সহজে টিকিট বাতিলের সুযোগ

বিডিটিকেটসে দ্রুত বাস টিকেট বুকিং ও দ্রুততম রিফান্ড সুবিধা

বিডিটিকেটসে দ্রুত বাস টিকেট বুকিং ও দ্রুততম রিফান্ড সুবিধা
৬ আগষ্ট, ২০২৬ ১৫:১৩  

ঢাকা, ৬ আগস্ট ২০২৬: দূরপাল্লার বাস যাত্রীদের সুবিধার্থে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি এবার খুব সহজেই টাকা ফেরত পাওয়ার (রিফান্ড) সুব্যবস্থা নিয়ে এসেছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকেটস’ (bdtickets)।

যাত্রীরা বিডিটিকেটসের অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বাস অপারেটরগুলোর টিকেট দিন-রাত ২৪ ঘণ্টাই কিনতে পারছেন। পছন্দের রুটের বাস, ভ্রমণের সময় এবং আসন নির্বাচন করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনলাইন টিকেট বুকিং সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

হঠাৎ ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হলে যাত্রীদের আর কাউন্টারে দৌড়াদৌড়ি করতে হবে না। নির্ধারিত নীতিমালা অনুযায়ী ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের টিকেট বাতিল করতে পারবেন এবং দ্রুত রিফান্ডের টাকা ব্যাংক/মোবাইল ওয়ালেটে ফেরত পাবেন। এছাড়া ছুটির মৌসুম, উৎসব ও সাপ্তাহিক ছুটিকে সামনে রেখে গ্রাহকদের জন্য নিয়মিত মূল্যছাড় ও বিশেষ অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি সব বয়সী ও শ্রেণির ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে বিডিটিকেটসের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট ডিজাইন আরও ইউজার-ফ্রেন্ডলি করা হয়েছে, যা টিকেট বুকিং ও রিফান্ড প্রক্রিয়াকে করেছে আগের চেয়ে অনেক বেশি দ্রুত ও নির্বিঘ্ন। টিকেট সংক্রান্ত বা যেকোনো জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে ১৬৪৬০ হেল্পলাইন নম্বরে।

//ডিবিটেক/ জেপিআর/এসএমই//