মোশন ভিউয়ের হাত ধরে দেশে আসলো ডুয়াল-ব্যান্ড জিপিএস ও ওয়াকি-টকি সুবিধার স্মার্টওয়াচ

কসপেটের নতুন দুই রাগেড স্মার্টওয়াচ ‘ওআরবি ২’ ও ‘পাল্‌স ২’

  • আউটডোর ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য কসপেট আনল ‘ওআরবি ২’ ও ‘পাল্‌স ২’ স্মার্টওয়াচ
  • দেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মোশন ভিউ দিচ্ছে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি
  • ৬টি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, বিল্ট-ইন ওয়াকি-টকি এবং ৫ এটিএম ও আইপি৬৯কে ওয়াটাররেজিস্ট্যান্ট সুরক্ষা

কসপেটের নতুন দুই রাগেড স্মার্টওয়াচ ‘ওআরবি ২’ ও ‘পাল্‌স ২’
২ আগষ্ট, ২০২৬ ১২:৩৯  

রাগেড ও আউটডোর স্মার্টওয়াচ প্রস্তুতকারক ব্র্যান্ড ‘কসপেট’ (Kospet) বাংলাদেশের বাজারে তাদের নতুন দুটি ফ্ল্যাগশিপ মডেল—‘ওআরবি ২’ (ORB 2) এবং ‘পাল্‌স ২’ (Pulse 2) উন্মোচন করেছে। বাংলাদেশে কসপেটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর 'মোশন ভিউ' (Motion View) স্মার্টওয়াচ দুটি বাজারে এনেছে। ডিভাইস দুটিতে গ্রাহকদের জন্য রয়েছে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি।

অ্যাডভেঞ্চার ও আউটডোর ট্র্যাকিংয়ে নতুন মাত্রা
অ্যাডভেঞ্চারপ্রেমীদের লক্ষ্য করে তৈরি এই স্মার্টওয়াচ দুটিতে যুক্ত করা হয়েছে ডুয়াল-ব্যান্ড জিপিএস এবং ছয়টি বৈশ্বিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম (GPS, Galileo, GLONASS, BeiDou, QZSS ও NavIC)। ফলে পাহাড়ে ট্রেকিং বা দুর্গম স্থানে হাইকিংয়ের সময়ও অত্যন্ত নির্ভুল লোকেশন ট্র্যাকিং পাওয়া যাবে।

ডিভাইসগুলোর অনন্য ফিচারের মধ্যে রয়েছে:
যোগাযোগ ও আলো: বিল্ট-ইন ওয়াকি-টকি প্রযুক্তি, ব্লুটুথ কলিং এবং পাঁচ ধাপের উজ্জ্বলতাসমৃদ্ধ এলইডি (LED) ফ্ল্যাশলাইট।
স্বাস্থ্য ও স্পোর্টস মোড: ৪পিডি (4PD) হেলথ সেন্সরের মাধ্যমে হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2), ঘুম ও স্ট্রেস মনিটরিং। সাথে থাকছে ১৩টি প্রফেশনাল ও ১৬০টির বেশি ফ্রিস্টাইল স্পোর্টস মোড।
স্থায়িত্ব: দুটি মডেলেই ৫ এটিএম (5 ATM) এবং আইপি৬৯কে (IP69K) রেটিং রয়েছে, যা পানি, ধুলোবালি ও তীব্র প্রতিকূল পরিবেশেও স্থায়িত্ব নিশ্চিত করে।

দুটি ভিন্ন ডিজাইন ও ব্যাটারি ব্যাকআপ
কসপেট ওআরবি ২ (ORB 2): ক্লাসিক গোলাকার (Round) ডিজাইনে নির্মিত। এতে রয়েছে ৫০০ মিলিঅ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে ১৬ দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে সক্ষম।
কসপেট পাল্‌স ২ (Pulse 2): আধুনিক চারকোনা (Square) ডিজাইনের এই মডেলে রয়েছে ১.৯৬ ইঞ্চির আমোলেড (AMOLED) ডিসপ্লে এবং ৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, "গ্রাহকদের কাছে বিশ্বমানের ও অথেনটিক প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কসপেটের নতুন এই দুটি মডেল স্থায়িত্ব ও আধুনিক ফিচারের সেরা মেলবন্ধন।"

মোশন ভিউয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান জানান, তরুণ ও আউটডোর ব্যবহারকারীদের চাহিদার কথা ভেবেই দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও জিপিএস সমৃদ্ধ মডেল দুটি বাজারে আনা হয়েছে। দেশের যেকোনো মোশন ভিউ আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে এখন থেকেই পণ্য দুটি পাওয়া যাচ্ছে।
//ডিবিটেক/ইএইচএম/এসআই//