অবসান ঘটল ভোরলাইনের ভোগান্তির; স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য উপদেষ্টার উদ্বোধনে ডিজিটাল যুগে বার্ন ইনস্টিটিউট

বার্ন ইনস্টিটিউটে চালু হলো বহির্বিভাগের ই-টিকিটিং সেবা

  • বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ডিজিটালি ই-টিকিটিং ব্যবস্থার সূচনা
  • এককালীন অনলাইনে নিবন্ধনেই সংরক্ষিত থাকবে রোগীর পুরো চিকিৎসার ইতিহাস
  • স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার কর্তৃক উদ্বোধন

বার্ন ইনস্টিটিউটে চালু হলো বহির্বিভাগের ই-টিকিটিং সেবা
১ আগষ্ট, ২০২৬ ১১:০৩  

সরকারি হাসপাতালে বহির্বিভাগের (ওপিডি) সেবাপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। শনিবার (১ আগস্ট) প্রতিষ্ঠানের বহির্বিভাগের রোগীদের জন্য আধুনিক এই ডিজিটাল পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের বিশেষ উদ্যোগে এই জনবান্ধব ব্যবস্থাটি বাস্তবায়িত হলো। আগে চিকিৎসা সেবা নেওয়ার জন্য রোগীদের খুব ভোরে এসে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে টিকিট সংগ্রহ করতে হতো। ই-টিকিটিং চালু হওয়ায় টিকিট কাটার সেই দীর্ঘ ভোগান্তি ও অপেক্ষার সময় শতভাগে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই ব্যবস্থার মূল সুবিধা হলো, রোগীকে কেবল একবারই অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করতে হবে। একবার তথ্য ইনপুট দিলে রোগীর যাবতীয় স্বাস্থ্য রেকর্ড ও পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের ইতিহাস সিস্টেমে নিরাপদে সংরক্ষিত থাকবে। পরবর্তী চিকিৎসার সময়ে বারবার নতুন করে তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে না। ফলে চিকিৎসকরাও সহজে রোগীর আগের হিস্ট্রি দেখে দ্রুত ও নির্ভুল চিকিৎসা প্রদান করতে পারবেন, যা সরকারি স্বাস্থ্যসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

//ডিবিটেক/এটিএন/এসএমআই//