তরুণদের দক্ষতাকে বাস্তব আয়ে রূপান্তরের বার্তা নিয়ে মাঠে বিজমেকার

আইইউবিতে বিজমেকারের ক্যাম্পাস অ্যাক্টিভেশনে ভবিষ্যৎ ফ্রিল্যান্সারদের উন্মোেষ

  • আইইউবি ও আইইউবিপিসির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশন সম্পন্ন
  • ‘স্কিলস টু সাকসেস’ সেশনে শীর্ষ বিশেষজ্ঞদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ
  • শেখা ও কর্মসংস্থানের দূরত্ব কমিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে জোর

আইইউবিতে বিজমেকারের ক্যাম্পাস অ্যাক্টিভেশনে ভবিষ্যৎ ফ্রিল্যান্সারদের উন্মোেষ
২৮ জুলাই, ২০২৬ ১২:৫৩  

শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও ডিজিটাল অর্থনীতিতে টেকসই ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) দুই দিনব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম আয়োজন করেছে বিজমেকার।

আইইউবি প্রোগ্রামিং ক্লাবের (আইইউবিপিসি) সহযোগিতায় গত ২৬-২৭ জুলাই এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অ্যাক্টিভেশন বুথে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন, যেখানে তাদের স্মার্ট হায়ারিং ও বাস্তব প্রকল্পের মাধ্যমে আয়ের পথ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুলাই ‘স্কিলস টু সাকসেস’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সেশন অনুষ্ঠিত হয়। এতে বিজমেকারের প্রতিষ্ঠাতা ও সিইও এএসএম রাফিউল হক বলেন, “তরুণরা শিখছে ঠিকই, কিন্তু জ্ঞান প্রয়োগের সুযোগ পাচ্ছে না। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংকে কেবল বাড়তি আয় নয়, বরং ডিজিটাল অর্থনীতিতে পূর্ণাঙ্গ ও টেকসই ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করা।”

সেশনে আরও বক্তব্য দেন বিজমেকারের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দিলারা জাহান বৃষ্টি, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার ইব্রাহিম নিলয় এবং ক্রিয়েটিভ কনসালট্যান্ট সাইফ শাওন। পূর্বে ব্র্যাক ইউনিভার্সিটি, গুলশান ক্লাব ও জাস্ট-এ একই ধরনের সেশন আয়োজনের ধারাবাহিকতায় আইইউবিতে এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো।
//ডিবিটেক/ আরআরএফ/ এমএনএ//