ভারমুক্ত হলেন আইসিটি সচিব

ভারমুক্ত হলেন আইসিটি সচিব
২৮ জুলাই, ২০২৬ ১৪:২৬  

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৮ জুলাই মঙ্গলবার জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে আইসিটি বিভাগের সচিবকে ভারমুক্ত করা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালককে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের আদেশ দেয়।

এদের মধ্যে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া-কে বর্তমান দায়িত্ব থেকে ভারমুক্ত করা হয়েছে।

তিনি চলতি বছরের ২৫ মে তৎকালীন সচিব কাজী আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি সরকারের ডিজিটাল রূপান্তরের অন্যতম প্রধান উদ্যোগ অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি এজেন্সি টু ইনোভেট (Agency to Innovate)-এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) অতিরিক্ত দায়িত্বও পালন করেন।

ডিজিটাল সেবা, সরকারি উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং নাগরিকসেবা আধুনিকায়নে তার ভূমিকা প্রশাসনে বিশেষভাবে আলোচিত।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল প্রশাসন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনার মতো কৌশলগত খাতে এই রদবদল সরকারের প্রযুক্তিনির্ভর সুশাসন ও প্রশাসনিক দক্ষতা আরও শক্তিশালী করার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
//ডিবিটেক/জেএনও/ এমআইএস//