প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য বিনামূল্যে ট্রায়াল ও আকর্ষনীয় অফার ঘোষণা

ফুডপ্যান্ডার প্রো-উইকে মিলছে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়

  • আজ থেকে শুরু হওয়া প্রো-উইকে খাদ্য ও গ্রোসারিতে ৫৫% পর্যন্ত ছাড়
  • নতুন গ্রাহকদের জন্য থাকছে ৬০ দিনের বিনামূল্যে ট্রায়াল সুবিধা
  • প্যান্ডামার্ট ও পার্টনার শপগুলোতে বিশেষ কেনাকাটার সুবিধা চালু

ফুডপ্যান্ডার প্রো-উইকে মিলছে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়
২৭ জুলাই, ২০২৬ ১৫:০০  

অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি সেবাকে আরও সাশ্রয়ী করতে গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আয়োজিত ‘প্রো-উইক’-এ খাবার ও গ্রোসারি অর্ডারে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন প্ল্যাটফর্মটির প্যান্ডাপ্রো গ্রাহকেরা।

আজ সোমবার, ২৭ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া এই বিশেষ আয়োজনটি আগামী ২ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া ৩১ জুলাইয়ের মধ্যে নতুন প্যান্ডাপ্রোর গ্রাহক হিসেবে সাবস্ক্রাইব করলে পাওয়া যাবে ৬০ দিনের বিনামূল্যে ট্রায়াল সুবিধা, যা ডিজিটাল সাইন-আপের সময় একটি সাধারণ বোতাম সিলেক্ট করেই চালু করা যাবে।

প্রো-উইক চলাকালীন ব্যবহারকারীরা সুলতান’স ডাইন, চিজ, ম্যাডশেফ, বার্গার এক্সপ্রেস ও পিৎজা বার্গের মতো শীর্ষ রেস্টুরেন্টের খাবারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে, নিজস্ব অনলাইন ডার্কস্টোর ‘প্যান্ডামার্ট’ থেকে নির্ধারিত গ্রোসারি পণ্যে ৫৫ শতাংশ এবং বিভিন্ন পার্টনার শপে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

প্যান্ডাপ্রো মূলত ফুডপ্যান্ডার একটি বিশেষ ডিজিটাল সাবস্ক্রিপশন প্রোগ্রাম, যা নির্দিষ্ট পরিমাণের কেনাকাটায় আনলিমিটেড ফ্রি ডেলিভারি ও নিয়মিত ছাড় প্রদান করে। ক্যাম্পেইন পরবর্তী সময়েও গ্রাহকেরা মাসে সর্বনিম্ন ৫০ টাকা সাবস্ক্রিপশনে এসব অফার সুবিধা সচল রাখতে পারবেন।

//ডিবিটেক/আরএইচ/ইডিপি//