ব্যাংকটির গ্রাহক ও কর্মীরা দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড় ও সহায়তা পাবেন
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি সই
এসবিএসি ব্যাংক পিএলসি-এর অ্যাকাউন্ট হোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেশ-বিদেশে মানসম্মত চিকিৎসা সহজলভ্য করতে ‘চিকিৎসা ইন্টারন্যাশনাল’-এর সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এসবিএসি ব্যাংক পিএলসি-এর অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে ‘চিকিৎসা ইন্টারন্যাশনাল’-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং এসবিএসি ব্যাংকের হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং মোঃ ফিরোজ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা বিভিন্ন চিকিৎসা প্যাকেজে বিশেষ ছাড় পাবেন। এর পাশাপাশি দেশের বাইরে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন রকম সহযোগিতামূলক ও সমন্বিত সেবা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের ফলে রোগীদের দেশ-বিদেশে চিকিৎসাজাত্রার প্রতিটি ধাপ আরও সহজ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুটি।
চিকিৎসা ইন্টারন্যাশনাল এই চুক্তির মাধ্যমে বিশ্বস্ত হাসপাতাল ও চিকিৎসকদের সাথে রোগীদের সরাসরি সংযুক্ত করার অঙ্গীকার আরও জোরদার করল।
//ডিবিটেক/কেআইবি/ইকে//





