পরীক্ষা করতে ৫ কর্মদিবসের সময় দিয়ে বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ

সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’ উত্থাপন: অনলাইন জুয়া ও বেটিংয়ে কড়া শাস্তির বিধান

জুয়া, অনলাইন জুয়া এবং অনলাইন বেটিংসহ সব ধরনের অবৈধ জুয়া কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’ উত্থাপন করা হয়েছে। এই বিলে অপরাধীদের জন্য বিভিন্ন মেয়াদের দণ্ডের বিধান রাখা হয়েছে। ২৩ জুন, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উপস্থাপন করেন।

সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’ উত্থাপন: অনলাইন জুয়া ও বেটিংয়ে কড়া শাস্তির বিধান
২৩ জুন, ২০২৬ ২০:২৫  

জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ এ ধরনের ডিজিটাল ও অ্যানালগ অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে একটি নতুন বিল উপস্থাপন করা হয়েছে। এই বিলে এই ধরনের অপরাধের জন্য কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে।

২৩ জুন, মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’ নামের এই বিলটি উত্থাপন করেন। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীন।

সংসদে উত্থাপিত এই বিলটির মূল লক্ষ্য হলো—প্রচলিত জুয়ার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া অনলাইন জুয়া, অনলাইন বেটিং এবং এই সংক্রান্ত অন্যান্য অপরাধের জন্য সুনির্দিষ্ট দণ্ড নির্ধারণ ও আইনি বিধান প্রণয়ন করা।

বিলটি সংসদে উত্থাপনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এটি পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানান। তিনি আগামী ৫ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’তে পাঠানোর আবেদন করেন।

পরবর্তীতে উপস্থিত সংসদ সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটের মাধ্যমে বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটিতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর এটি চূড়ান্ত রিপোর্ট আকারে আবারও সংসদে পেশ করা হবে।

//ডিবিটেক/বিএন/ইকে//