পাঁচদিনের কর্মশালায় ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে জোর

যবিপ্রবিতে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ২৮ শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করতে পাঁচদিনব্যাপী “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং” কর্মশালা শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নিচ্ছেন ২৮ জন শিক্ষার্থী।

যবিপ্রবিতে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ২৮ শিক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১৩:৩৩  

তরুণদের চাকরিপ্রার্থী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এ শুরু হয়েছে “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। পাঁচদিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের চার বিভাগের ২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

২০ জুন, শনিবার সকালে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ট্রেইনিং ইন্সটিটিউট এবং সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যাতে তারা চাকরি খোঁজার পরিবর্তে কর্মসংস্থান তৈরি করতে পারে। তার মতে, উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি, নেতৃত্ব ও চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাতেমা সুলতানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস এবং প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর মো. তানজীম হোসেন

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ কর্মসূচির কোর্স ডিরেক্টর মিফতাহুল জান্নাত রিপা

কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা, নেতৃত্ব, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাস্তবভিত্তিক উদ্যোগ পরিচালনার বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

//ডিবিটেক/এমএনএইচ/ইকে//