বিসিবি’র এডহক কমিটি নিয়ে রিট খারিজ
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। […] The post বিসিবি’র এডহক কমিটি নিয়ে রিট খারিজ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। অন্যদিকে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।
শুনানি শেষে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জানান, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে গত ৩০ এপ্রিল বিসিবির নতুন এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে কমিটিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী রিটটি দায়ের করেন।
গত ৭ এপ্রিল তিন মাস মেয়াদি ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
এনএসসি জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই এডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি আপাতত বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।
The post বিসিবি’র এডহক কমিটি নিয়ে রিট খারিজ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



