রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে ২টি উপজেলা করার পরিকল্পনা
রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুইটি উপজেলা করার বিষয়ে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ প্রস্তাব দেন। পরে উন্নয়ন কমিটির সকল সদস্য এই প্রস্তাবে সম্মতি দেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, ‘রাজবাড়ী সদর উপজেলা ১৪টা ইউনিয়ন নিয়ে গঠিত […] The post রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে ২টি উপজেলা করার পরিকল্পনা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | S
রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুইটি উপজেলা করার বিষয়ে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ প্রস্তাব দেন। পরে উন্নয়ন কমিটির সকল সদস্য এই প্রস্তাবে সম্মতি দেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, ‘রাজবাড়ী সদর উপজেলা ১৪টা ইউনিয়ন নিয়ে গঠিত হওয়ায় এখানে প্রশাসনিক কাজ করাটা একটু জটিল। তাই প্রশাসনিক কার্যক্রম সহজ করা, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দ্রুত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুইটি উপজেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে সরকারের কাছে একটা প্রস্তাব খুব দ্রুতই পাঠাব। আমরা আশা করছি, আরেকটি উপজেলা এখানে করতে পারব।’
তিনি আরও বলেন, ‘বর্তমান রাজবাড়ী সদর উপজেলার আয়তন ও জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ মানুষের প্রশাসনিক সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। এ কারণে সেবার মান বৃদ্ধি, দ্রুত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সদর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’
এ ছাড়াও, সভায় জেলার নদীভাঙন প্রতিরোধে আপদকালীন কাজসহ স্থায়ী সমাধান, চরাঞ্চল উন্নয়ন, সড়ক উন্নয়ন, রাজবাড়ী রেল স্টেশন ও ওয়ার্কশপ নির্মাণ, রাজবাড়ী পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও এর সমাধান, কালচারাল অডিটোরিয়াম নির্মাণ, শহীদ খুশি রেলের মাঠে স্টেডিয়াম নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশব্লক নির্মাণ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ তৈরি, অবকাঠামো উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) মো. শামসুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা বক্তব্য দেন।
The post রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে ২টি উপজেলা করার পরিকল্পনা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



