বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা
দল গঠনের দুই বছরের মধ্যেই ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহেরু ইনডোর স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ শপথ নেওয়ার পরপরই ঘোষণা দিলেন, গ্রাহকদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে নতুন রাজ্য সরকার। মাদক নিয়ন্ত্রণ ও নারীদের সুরক্ষারও অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া দক্ষিণী সিনেমার এ সুপারস্টার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার (১০ মে) […] The post বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা first appeared on সারাবাংলা: লেটেস্ট
দল গঠনের দুই বছরের মধ্যেই ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহেরু ইনডোর স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ শপথ নেওয়ার পরপরই ঘোষণা দিলেন, গ্রাহকদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে নতুন রাজ্য সরকার। মাদক নিয়ন্ত্রণ ও নারীদের সুরক্ষারও অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া দক্ষিণী সিনেমার এ সুপারস্টার।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার (১০ মে) নিজের প্রথম সরকারি নির্দেশনায় এই ঘোষণা দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন বিজয়। তাকে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। তামিল ভাষায় শপথ নেওয়ার সময় স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।
শপথের পর দেওয়া বক্তব্যে বিজয় বলেন, ‘একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি, কোনো রাজপরিবার থেকে আসিনি। অনেক কষ্ট সহ্য করেছি, অপমানও সয়েছি। আমি আপনাদের ছেলে, ভাই ও ছোট ভাইয়ের মতো।’
তিনি আরও বলেন, তার সরকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
নতুন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দ্রাবিড় মুনেত্র কজগম (ডিএমকে) রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে। তার ভাষায়, ‘আমরা প্রায় ১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছি। জনগণের অর্থের একটি পয়সাও অপচয় হতে দেব না এবং কাউকে রাজ্য লুট করার সুযোগ দেওয়া হবে না।’
এসময় ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ শুরুর প্রতিশ্রুতি দিয়ে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধি, বাম নেতাদেরসহ জোটসঙ্গীদের ধন্যবাদ জানান। শপথগ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধিকেও উপস্থিত দেখা যায়। নির্বাচনি প্রচারণাতেও তিনি বিজয়কে সমর্থন দিয়েছিলেন।
উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। কিন্তু টিভিকে জয় পায় ১০৮টি আসনে। পরে কংগ্রেসসহ কয়েকটি দলের সমর্থন নিয়ে ১২০ আসনের জোট গঠন করে সরকার গঠন করে টিভিকে।
The post বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



