সেলিফি তুলে শেরাটনে হামজা’র সঙ্গে রবি গ্রাহকদের আড্ডা

সেলিফি তুলে শেরাটনে হামজা’র সঙ্গে রবি গ্রাহকদের আড্ডা
১০ মে, ২০২৬ ১৪:০৫  

বাংলাদেশ জাতীয় দল ও ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর কাটআউটের সঙ্গে সেলিফি তুলে রাজধানীর হোটেল শেরাটনে চুটিয়ে আড্ডা দিলেন রবি গ্রাহকদের মধ্যে কয়েকজন সৌভাগ্যবান ভক্ত। 

১০ মে, রবিবার অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়, রবির উদ্যোগে আয়োজিত “হামজা অ্যান্ড ফ্যানস” অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তরা প্রিয় ফুটবলারের সঙ্গে সময় কাটান, ছবি তোলেন এবং স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেন। গত সপ্তাহে অনুষ্ঠিত এ আয়োজনে হামজা চৌধুরীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পান তারা।

এই সুযোগ পেতে ভক্তদের দেশজুড়ে বিভিন্ন স্থানে থাকা হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউটের সঙ্গে সেলফি তুলে গত ১ মে থেকে #parbetumio হ্যাশট্যাগ ব্যবহার করে রবির অফিসিয়াল ফেসবুক পেজ বা নিজেদের প্রোফাইলে পোস্ট করেছিলেন নির্বাচিত ভক্তরা। 

সূত্রমতে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কক্সবাজারের বিভিন্ন রবি কাস্টমার কেয়ার পয়েন্টে হামজা চৌধুরীর পোস্টার ও কাটআউট স্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের পোস্ট করা ছবির মধ্যে সবচেয়ে বেশি লাইক, লাভ ও কেয়ার রিয়েকশন পাওয়া ছবিগুলো থেকে বিজয়ী নির্বাচন করা হয়।

এ নিয়ে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “হামজা চৌধুরী ও তাঁর ভক্তদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি।”

ডিবিটেক/ডিআই/ইকে