আপিল বিভাগেও জামিন, মুক্তিতে বাধা নেই আইভীর
ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এর […] The post আপিল বিভাগেও জামিন, মুক্তিতে বাধা নেই আইভীর first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষ আপিল করলে সেই জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পরে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
যেসব মামলায় জামিন বহাল রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে ফতুল্লা থানার বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলাও রয়েছে।
এদিকে, গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।
এর মধ্যেই আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হলেও সেসব মামলাতেও তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
The post আপিল বিভাগেও জামিন, মুক্তিতে বাধা নেই আইভীর first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



