রংপুরে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল আসাম

রংপুর: রংপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে এর উৎপত্তিস্থল আসামের আলুপাড়া বলে জানা গেছে। শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে এ কম্পন টের পান রংপুরের স্থানীয় বাসিন্দারা। রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের […] The post রংপুরে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল আসাম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

রংপুরে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল আসাম
৯ মে, ২০২৬ ১৭:২০  

রংপুর: রংপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে এর উৎপত্তিস্থল আসামের আলুপাড়া বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে এ কম্পন টের পান রংপুরের স্থানীয় বাসিন্দারা।

রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

The post রংপুরে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল আসাম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.