চুয়াডাঙ্গায় জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিবসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জন্মসনদ ও মূল্যবান ডকুমেন্ট জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান মাহমুদ ও আরেক অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। শনিবার (৯ মে) রাত ২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ওই দু’জনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়ায় দর্শনা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে […] The post চুয়াডাঙ্গায় জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিবসহ গ্রেফতার ২ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রে

চুয়াডাঙ্গায় জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিবসহ গ্রেফতার ২
৯ মে, ২০২৬ ১৫:১৫  

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জন্মসনদ ও মূল্যবান ডকুমেন্ট জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান মাহমুদ ও আরেক অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

শনিবার (৯ মে) রাত ২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ওই দু’জনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়ায় দর্শনা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা রুজুর পর এদিন দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, ‘কিছুদিন আগে লিখিত অভিযোগ পাওয়া যায় যে, বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান মাহমুদ ও আরিফুল ইসলাম মিলে কুমিল্লা ও মৌলভীবাজার জেলার মানুষের নামে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে জাল জন্মসনদ প্রদান করছে মোটা অংকের টাকার বিনিময়ে। বিষয়টি নিয়ে সদর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে তদন্ত করে দেখা যায়, লিখিত অভিযোগকারীর অভিযোগ সত্য। পরে আরও যাচাই-বাছাই ও তথ্য-প্রমাণ নথিভুক্ত করা হয়। এরপর রায়হান মাহমুদ ও আরিফুল ইসলামকে শুক্রবার (৮ মে) উপজেলা কার্যালয়ে তলব করা হয়। তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা তাদের অপরাধ স্বীকার করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা রজু করা হয়। পরে তাদেরকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) হিমেল রানার কাছে সোপর্দ করা হয়। থানায় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

The post চুয়াডাঙ্গায় জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিবসহ গ্রেফতার ২ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.